বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১১:৩৩

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছুটা কমতে পারে।

ইত্তেফাক/এসকে