বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়ার সন্ধান মিলেছে

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা, কসবা-আখাউড়া আসনে মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভুইয়া সন্ধান পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে সহকারী আজাদসহ বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে হাত ও চোখ বাধা অবস্থায় রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে।  এসময় তারা মূমুর্ষূ ছিলেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুইয়াকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা।

ইত্তেফাক/আরএজে