কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৯:৩৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই  শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো কামারকোনা গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলো মনি (৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তন্বী (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুড় পাড়ে খেলছিল ওই দুই শিশু। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এ সময় পুকুর পাড়ে তাদের জুতা পেয়ে সন্দেহ হয় হয়তো তারা পুকুরে পড়ে গেছে। পরে স্থানীয়রা পুকুরে অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করেন।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি