কুয়াকাটায় গোপন বৈঠককালে জামায়াত ইসলামীর ১১ সদস্য আটক

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৯:১২

পটুয়াখালীর কুয়াকাটায় উগ্রবাদী বই ও লিফলেটসহ জামায়াত ইসলামীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়। এ সময় তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটকরা হলেন ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫),ফারুক (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠী জেলায়। 

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, আটককৃতরা নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইত্তেফাক/এবি