চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৩৫

নগরীর কোতোয়ালি থানার শাহ আমানত রোডে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান, ২টি কার্তুজ ও একটি ছোরাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উত্তর-পশ্চিমে এই অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ঢাকার  মোহাম্মদপুর এলাকার শামসুল হকের পুত্র মো. রাসেল ওরফে সুজন (২৪) ও চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার নূর ইসলামের ছেলে আব্দুল কাদের ওরফে শান্ত (২৫)।