মেক্সিকোর সেনাপ্রধান সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসীদের ঠেকাতে দেশটির উত্তর সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে মেক্সিকোর ভেতর দিয়ে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করলে বাধা দিত না মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। সম্প্রতি কিছু ছবি প্রকাশিত হয়েছে, যাতে দেখা গেছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী মধ্য আমেরিকা এবং কিউবা থেকে আসা নারীদের আটক করছে। এ ছবিগুলোর নিন্দা করেছে অনেকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো দিয়ে আসা অভিবাসীদের স্রোত না থামাতে পারলে মেক্সিকোর পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে অভিবাসীদের ঠেকাতে জোর প্রচেষ্টা শুরু করেছে মেক্সিকো।
মেক্সিকোর সেনাপ্রধান লুইস ক্রেসেনসিও বলেন, অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতার জন্য সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে দক্ষিণে গুয়াতেমালা সীমান্তে সাড়ে ৬ হাজার সেনা মোতায়েন করে মেক্সিকো।
