বৃষ্টিতে ভেস্তে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের আশা। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম দিনের বৃষ্টিতে ড্র হয় সিরিজের চতুর্থ ম্যাচটি। ইংল্যান্ড প্রভাব বিস্তার করে খেললেও বৃষ্টির কারণে ড্র হওয়ায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।
প্রভাব বিস্তার করে খেলেও জিততে না পারায় বেশ হতাশ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা মেনে নেওয়া কঠিন। তেতো বড়ি হজম করতে হচ্ছে। আমরা পুরোপুরি ভাবে দাপটের সঙ্গে প্রভাব বিস্তার করছিলাম এই টেস্টে। কিন্তু আবহাওয়া আমাদের সহায় হলো না। আমরা এটা বদলাতে পারব না।'
তিনি আরও বলেন, 'বৃষ্টি না থাকলে আমরা সিরিজটা সহজেই ২-২ করে ফেলতাম। এই সিরিজে যেমন খেলা হয়েছে এটা হলেও নায্য হতো।'
