চার বছর পর ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৩০

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১১ নেতার বহিষ্কারাদেশ চার বছর পর প্রত্যাহার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এরা হলেন—ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন,সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য ২০১৯ সালের ২২ জুন তাদের বহিষ্কার করা হয়েছিল।

ইত্তেফাক/এমএএম