শোক সংবাদ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২৩:০১

এ কে এম হারিজ

বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার উপদেষ্টা এবং রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ এ কে এম হারিজ (৯০) আর নেই। তিনি গতকাল রাত ৩টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। হারিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেন। জানাজা শেষে শীলছড়ি জামে মসজিদ সংলগ্ন মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

রমাকান্ত সরদার

পাইকগাছা কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য রমাকান্ত সরদার (১০৪) আর নেই। তিনি রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে পারিবারিক মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।