সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করলো যুক্তরাজ্য

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:২২

ইয়েমেন যুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোটভুক্ত দেশের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করলো যুক্তরাজ্য। দেশটির সরকার জানিয়েছে, তারা ইয়েমেন যুদ্ধে নিয়োজিত সৌদি আরব এবং অন্যান্য দেশের কাছে অস্ত্র রপ্তানির জন্য নতুন লাইসেন্স দেবেন না। গত সপ্তাহে দেশটির আপিল আদালত সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানিকে বেআইনি বলে রায় দিয়েছিল। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আদালতের রায় মেনে নিয়ে এই সিদ্ধান্তে উপনীতি হয়েছেন। কিন্তু আবার আদালতের রায়ের বিরুদ্ধে আপিলও করা হবে। সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর এবং বাহরাইন ইয়েমেনে যুদ্ধ পরিচালনা করছে। -আল জাজিরা