৪৪ বছর পর সাদা জার্সিতে বার্সেলোনা

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৯:৩৩

সাদা রঙের জার্সিতে খেলতে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। আর তাই সাদা রঙ নিজদের জার্সিতে পাধান্য দেয়নি বার্সেলোনা। তবে ৪৪ বছর পর আকস্মিক এক সিদ্ধান্তে নিজেদের অ্যাওয়ে জার্সিটা সাদা রঙয়ের বানিয়েছে কাতালানরা।

হঠাৎ বার্সেলোনা কেনো সাদা রঙের জার্সি করলো? এক বিবৃতিতে লিগা চ্যাম্পিয়নরা জানিয়েছে, মূলত কিংবদন্তি ইয়োহান ক্রুইফের স্মরণে তাকে শ্রদ্ধা জানাতেই এবারের অ্যাওয়ে জার্সিটির রঙ সাদা বেছে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘১৯৭০ এর দিকে ক্লাবটির দ্বিতীয় কিটে ছিল সাদার প্রাধান্য। হাতায় ছিল লাল ও নীলের স্ট্রিপ। কিংবদন্তি ক্রুইফ ছিলেন এই কিটের প্রেরণা। তাছাড়া পাউলিনিও আলকানতারা, জোসেপ সামিতিয়ের, সেজার রদ্রিগেজ এবং লাসলো কুবালাসহ অন্যরা এই সাদা জার্সি পরে ১৯২০ ও ১৯৭০ সালের দিকে খেলেছেন।’ সর্বশেষ ১৯৭৯ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে সাদা জার্সি পরে খেলছে বার্সেলোনা।

ইত্তেফাক/জেডএইচ