ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর বাজারের শিমুলতলীতে বিএনপি কার্যালয়ে কে বা কারা প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর ও দলীয় সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এ সময় কার্যালয়ের অর্ধশতাধিক চেয়ার ও সদর বাজারে একটি নির্বাচনী অফিসের চেয়ার-টেবিলও নিয়ে যায়। কি কারণে চেয়ার-টেবিল ভাঙচুর ও উধাও হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম ও জেলা বিএনপি’র সভাপতি শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের সাথে কথা হলে তারা বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই। এ কারণে কাউকে দোষারোপ বা কোনো অভিযোগ করছি না। মাহমুদুল হক রুবেল বলেন, ৩০ তারিখে সবকিছুর জবাব দেওয়া হবে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।
