সাভারে বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:৪৬

সাভারে বেসরকারি পলাশ হাসপাতালে সিজার করতে গিয়ে অপারেশন থিয়েটারে গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার নিহত তানিয়া খাতুনের স্বামী মো. আজিজুল হাকিম সাভার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আমজাদুল হকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি এ কমিটি গঠন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিত্সক রোকেয়া খাতুনকে প্রধান করে গঠিত ঐ তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১০ জুন সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার পলাশ হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিত্সা ও চিকিত্সকের অবহেলায় গর্ভের সন্তানসহ তানিয়া খাতুনের মৃত্যুর অভিযোগ উঠেছে।