দুই দিনের পর্যবেক্ষণে তামিম ইকবাল

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৯:৩৪

দীর্ঘদিন ধরে পুরানো পিঠের চোটে ভুগছেন তামিম ইকবাল। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তামিমের সঙ্গে সেখানে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরি।

শুক্রবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তামিমের শারীরিক অবস্থা কথা জানিয়েছে বিসিবি। ইতোমধ্যে লন্ডনে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন এই ড্যাশিং ওপেনার।

ডাঃ দেবাশিষ চৌধুরি বরাত দিয়ে বিসিবি জানায়, গতকাল থেকেই সেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তামিম। তাকে দুইদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তার অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ