বর্ণবাদের দায়ে বড় শাস্তি ইয়র্কশায়ারের

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৩৩

বর্ণবাদের দায়ে  ইংলিশ ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারকে বড় অঙ্কের জরিমানা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর্থিক জরিমানার পাশাপাশি দু’টি প্রতিযোগিতা থেকে পয়েন্টও কেটে নেওয়া হয়েছে ইয়র্কশায়ারের।

ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে ইয়র্কশায়ারের কর্মকর্তাদের বর্ণবাদী আচরণের কারণেই কাউন্টি ক্লাবটিকে বড় এই শাস্তি দিয়েছে ক্রিকেট ডিসিপ্লিনারি কমিশন (সিডিসি)।

আর্থিক জরিমানা হিসেবে ৪ লাখ পাউন্ডের সঙ্গে এ বছর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতা থেকে ইয়র্কশায়ারের ৫২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৪৮ পয়েন্ট ও ভাইটালিটি ব্লাস্টে ৪ পয়েন্ট কাটা হয়েছে।

প্রায় তিন বছর আগে ইয়র্কশায়ারে খেলার সময় রফিকের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছিলেন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্রিকেটারদের মধ্যে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার টিম ব্রেসনান এবং ম্যাথু হগার্ড।

ইত্তেফাক/এসএস