কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। চলমান এই লিগে খেলতে এবার কানাডা যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। লিটন দাসের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থেকে ছাড়পত্র পেয়েছেন আফিফ। আজ (রোববার) দেশ ছাড়বেন এই ক্রিকেটার। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে সুবিধা করতে পারছেন না লিটন। ভালো অবস্থানেও নেই তারা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে, হার একটিতে। আর বৃষ্টিতে পরিত্যক্ত হয় দুটি ম্যাচ।
টুর্নামেন্টে জাগুয়ার্সের পরের দুই ম্যাচ মঙ্গল ও বুধবার। পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটি প্লে অফে উঠতে পারলে আরও ম্যাচ পাবে। টুর্নামেন্টের ফাইনাল ৬ আগস্ট।
