৪৬ ফুট লম্বা গাড়ি, উচ্চতায় ২২ ফুট!

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২১:৪৮

কখনো কি শুনেছেন একটি গাড়ির উচ্চতা প্রায় ৫ তলা দালানের সমান হতে পারে? হ্যাঁ। অবাক করা হলেও সম্প্রতি এমনি এক আশ্চর্যজনক গাড়ির ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। দুবাই এর এক সরকে এই গাড়ি পরিচালনায় ব্যাস্ত শত শত শ্রমিক। দৈত্যাকার এই গাড়িটির মালিক আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদনে বলা হয়, গাড়িটি লম্বায় ৪৬ ফুট, উচ্চতায় প্রায় ২২ ফুট ও চওড়ায় ১৯ ফুট। প্রতিটি চাকার জন্য রয়েছে আলাদা আলাদা ইঞ্জিন। গাড়িটির নাম হচ্ছে ‘হামার’। দুবাইয়ের রাস্তায় এই দৈত্যাকৃতি ‘হামার’ দেখে চোখ কপালে উঠছে লোকজনের। এমনকি গাড়ি দেখে অবাক স্বয়ং ট্রাফিক কর্মকর্তারাও। আদর করে অনেকেই গারিটির নাম দিয়েছে ‘হামজিলা’।

দৈত্যাকার এই গাড়িটির মালিক আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান।

তাছাড়া গাড়ি প্রেমীদের মাঝে হামার ব্র্যান্ড আগে থেকেই খুব জনপ্রিয়। এই ব্র্যান্ডের গাড়ি সাধারণত লম্বায় ১৫.৩৭ ফুট, উচ্চতায় ৬.৪২ ফুট ও ৭.২ ফুট চওড়া হয়। এই বিখ্যাত গাড়িটি তৈরির একমাত্র প্রস্তুতকারী সংস্থাটির নাম  ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল’(এসইউভি)।

সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, গাড়িটির মালিক শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন রাজপরিবারের সদস্য। তার ব্যক্তিগত সম্পদ ২০ বিলিয়নেরও বেশি।

দৈত্যাকার এই গাড়িটির মালিক আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, তার বিলাসবহুল গাড়ি সংগ্রহ করার শখ আগে থেকেই। তার সংগ্রহে রয়েছে ৩ হাজার গাড়ি। কোনওটিই সাধারণ বা সস্তা নয়। বরং সবগুলোই কোনো না কোনো রেকর্ড গড়া। গাড়িগুলিকে তিনি নিজের তৈরি করা মিউজিয়ামে রেখে দেন। সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ চারটি জাদুঘরে তার গাড়ির সংগ্রহগুলো রাখা আছে।

ইত্তেফাক/এএইচপি