বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে বন্ধুকে খুন

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:০০

বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে বন্ধুকে মেরে ফেলেছে এক যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতে। ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে দিল্লীর পুলিশ। খবর এনডিটিভির।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই যুবকের নাম গুলকেস। ২৪-২৫ জুন মধ্যরাতে গুলকেস তার বন্ধু দালবীরকে (৩০) ডেকে একটি রেলওয়ে ধারে নিয়ে যায়। এরপর সেখানে ইট দিয়ে তার বন্ধুর মাথায় আঘাত করে। এতে করে দালবীর অজ্ঞান হয়ে যায়।

দিল্লী পুলিশ জানায়, গুলকেস তার বন্ধু দালবীরের লাশ এরপর রেলপথের ওপর ফেলে দেয় যাতে করে ট্রেনের নিচে পড়ে তার দেহ  টুকরা টুকরা হয়ে যায়।  

এরপর গুলকেস নিজেই পুলিশকে খবর দেয় এবং অভিযোগ করে  যে তার পরিচিত এক লোকের লাশ রেলপথে পড়ে আছে।  

এছাড়া  গুলকেস প্রাথমিক তদন্ত চলাকালীন পুলিশকে বিভ্রান্ত করার জন্য নানা প্রচেষ্টা চালায়।

জিজ্ঞাসাবাদের সময় গুলকেসের মোবাইল ফোন চেক করা হয়। কল রেকর্ডের ভিত্তিতে গুলকেশ স্বীকার করে, দালবীরের স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল।

আরো পড়ুন: এবার রাস্তায় মুসলিমদের নামাজ পড়ার বিরুদ্ধে বিজেপির আন্দোলন

পুলিশ এ ঘটনা আরো খতিয়ে দেখছে বলে খবরে বলা হয়েছে।   

ইত্তেফাক/এসআর