রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৬/২ এর একটি টিমকে সঙ্গে নিয়ে ডেমরা ইস্টার্ন হাউজিং সোসাইটি এলাকায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নাসির উদ্দিন নেতৃত্বে রাজউক টিম। রাজউকের নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাহাত মুসলেমীন এবং রাজউক পরিচালক সাহেল আহমদ জাকারিয়া উক্ত টিমে ছিলেন।
সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন টিম সদস্যরা। ডেমরা ইস্টার্ন হাউজিং সোসাইটি এলাকায় আগে ইউনিয়ন পরিষদের সনদ দেখিয়ে বিল্ডিং তৈরি করতো বর্তমানে ড্যাপ আওতাধীন হওয়া রাজউকে অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ করতে পারবে না বলে রাজউক থেকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা রাজউকের এই ধরনের পরিদর্শনকে সাধুবাদ জানান।
পরিদর্শন শেষে রাজউক সদস্য নাসির উদ্দিন জানান, নির্মানাধীন কিছু ভবনে অনিয়ম দেখা গেছে। নির্মানাধীন ভবনগুলো অনুমোদিত নকশা অনুযায়ী করা হচ্ছে। ইষ্টান হাউজিং সোসাইটি ভবনে বিভিন্ন প্লট মালিকদের দিক নির্দেশনা দেয়া হয়েছে বিশেষ করে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করতে সতর্ক করা হয়েছে।
রাজধানীতে রাজউক ছাড়া কোন হাউজিং সোসাইটি নির্মাণের অনুমোদন বা নকশার অনুমোদন দিতে পারে না। এছাড়াও ডেমরা ইস্টার্ন হাউজিং সোসাইটি প্লট মালিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে তাদেরকে রাজউক কার্যক্রম গুলো জানানো হয়েছে।
এসময় পরিদর্শনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ অথরাইজড অফিসার নগর পরিকল্পনাবিদ জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য , ইমারত পরিদর্শক নাজিম উদদীন, মারুফ হোসেন, ফিরোজ আলমসহ রাজউকের কর্মকর্তারা।
