মাহবুবুল হক
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমার স্বামী অ্যাডভোকেট মাহবুবুল হক (৭২) গতকাল শনিবার ভোরে আখড়া বাজার এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে যান। বাদ জোহর শহরের আখড়া বাজার মসজিদে প্রথম এবং বাদ আছর পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে হোসেন্দী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
