ভোট

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

 

বুকের ভেতর ভোটের জোয়ার

হেঁইও মারি টান

ভোট ছাড়া নেই মুখে আমার

অন্য কোনো গান।

 

আজ সিইসি দিলেন ভাষণ

মূল সেমিনার কাল

ভোটের মাঠে প্রশাসনের

ধরতে হবে হাল।

 

কারা গেলেন ঐক্যফ্রন্টে

কারা ঐক্যজোট

এসব বিষয় মজার এখন

মোদ্দা কথা ভোট।

 

মনোনয়ন না পেয়ে কেউ

বাড়িয়ে মনোবল

অন্যদলের প্রতীক নিলেন

ছেড়ে নিজের দল।

 

এসব কথায় হাসির খোরাক

যোগাচ্ছে আজ খুব

শূন্য থেকে উঠে বা কেউ

দেন পাতালে ডুব।

 

ভোট এলে তা হতেই পারে

কিন্তু কথা এই—

ভাবতে হবে দেশের চেয়ে

বড় কিছু নেই।