পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ১১ লাখ টাকাসহ আটক ২

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:০১

সাতক্ষীরায় পুলিশে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণাকালে চাকরি প্রার্থীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ টাকা জব্দ করা হয়। বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়। 

আটককৃরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বল্লীর আবুল হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান (২৭) ও নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে চাকরিপ্রার্থী দেলোয়ার হোসেন (২১)। 

আরও পড়ুন: ছাত্রলীগ-যুবলীগের কোন্দলে দেবহাটায় ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, বল্লীর আসাদুজ্জামান পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার নামে নারায়ণপুর গ্রামের দেলোয়ারের সঙ্গে ১১ লাখ টাকা চুক্তি করে। এই টাকা লেনদেন কালে গোপনে খবর পেয়ে শহরের পুলিশ লাইনের পাশের মৎস্য অফিসের সামনে থেকে তাদের হাতেনাতে আটক এবং ১১ লাখ টাকা জব্দ করা হয়।

ইত্তেফাক/অনি