সম্পূর্ণ বিপদ মুক্ত লারা

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:১০

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারার অবস্থা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। এত অডিওতে নিজেই একথা জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই অডিও প্রকাশ করেছে।

অডিও বার্তায় লারা জানিয়েছেন, ‘আমি জানি সকলেই এই ঘটনায় খুব চিন্তিত। আমার ধারণা, আজ সকালে জিমে একটু বেশিই সময় দিয়ে ফেলেছিলাম; তাই বুকে ব্যথা বোধ করি। হাসপাতালের বেডে শুয়ে প্রয়োজনীয় সবরকম স্বাস্থ্য পরীক্ষা করাতে করাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলা দেখছি।’

আরও পড়ুন : বিএনপির র‌্যালিতে পুলিশের বাধা, গ্রেফতার ১০

পঞ্চাশ বছর বয়সী লারা বর্তমানে বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে মুম্বাইয়ে রয়েছেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ইত্তেফাক/কেআই