কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:২৩

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। গ্রেফতার হওয়া তুহিন আলী (২৮) উপজেলার মানিকচক গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যে গোদাগাড়ী উপজেলার মানিকচর এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ তুহিন আলীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ১১ লাখ টাকাসহ আটক ২
 
জব্দ করা ওই হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। তুহিন দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/অনি