বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিং এবং আলিয়া ভাটের প্রেমের যাদু দর্শককে বেশ ভালোই আকর্ষণ করছে। করণ জোহর পরিচালিত এ সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সিনেমাটির গান গুলোও এতটা জনপ্রিয়তা পেয়েছে যে গানের তালে ছেলে বুড়ো না নেচে পারছেন না। সম্প্রতি রণবীর সিং তার দাদুর সঙ্গে একাধিক ছবি ও নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চমকে দিলেন সবাইকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা রণবীর সিং এর পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ৯৩ বছরের দাদু তার সঙ্গে নাচছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ জনপ্রিয় গান ‘ঝুমকা গিরা রে’ তে চমৎকার এক্সপ্রেশন দিয়ে দাদু-নাতির এ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া।
এছাড়া রণবীর তার পোস্টেরে ক্যাপশনে লেখেছেন, ‘দাদু রকিজমের চূড়ায় পৌঁছে গিয়েছে। ৯৩ তাও রকিং’।
এসময় দাদুর পরনে কালো টিশার্ট ছিল যেখানে ‘টিম রকি’ লেখা। অন্যদিকে রণবীরের পরনে ছিল নীল রঙের হুডি। তাতে ‘হোয়াট ঝুমকা’ লেখা। তবে নজর কাড়ল শেষ ক্লিপ। সেখানে তাকে এই ৯৩ বছরে এসেও ‘টিক্কার বদলে টাকিলা’ চাইতে দেখা যায়।
এদিকে রণবীরের সে পোস্টের কমেন্ট সেকশন ভরেছে আদর এবং ভালোবাসায়। এতে তার ভক্তদের পাশাপাশি কৃতি শ্যানন, বাদশা, অভিষেক বচ্চন, জারিন খান, অনিল কাপুর সহ বলিউডের একাধিক অভিনেতারাও কমেন্ট করেছে রকির পোস্টে।
