বিসিবি সভাপতির বাসায় তামিম 

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:৩৪

বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে গেছেন তামিম ইকবাল। চলছে রুদ্ধধার বৈঠক। রাত ৮ টায় বৈঠকটি শুরু হয়।

৭টা ৪২ মিনিটে পাপনের বাসভবনে আসেন তামিম। তার কিছু আগে আসেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সারাদিন জুড়ে আলোচনায় ছিল বৈঠিকটি। বেশ গোপনীয়তা ছিল বৈঠিকটি নিয়ে। তবে শেষ পর্যন্ত বিসিবি সভাপতির বাসভবনেই বৈঠিকটি শুরু হয়েছে।

এর আগে এক বিবৃতি দিয়ে বিসিবি জানায় রাত ৮টায় সংবাদ সম্মেলনের কথা। তবে সংবাদ সম্মেলন হতে রাত আরও বাড়তে পারে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাবে বিসিবি। 

 

ইত্তেফাক/জেডএইচ