সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:৫২

আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা। 

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে আগামীকাল (শুক্রবার) সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।’  

১ আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। ডিএমপির পক্ষ থেকে ওই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। সেখানে বেলা আড়াইটায় সমাবেশ করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে তারা। তবে এবারও তারা অনুমতি পায়নি।

এক দশক পর জামায়াত ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে গত ১০ জুন। ওই সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল।

 

ইত্তেফাক/এসজেড