শোকাবহ আগস্টের প্রথম দিনে সুনামগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১ আগস্ট) পৌর শহরের হোসেন বখত চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপী এই কর্মসূচি চলে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চান মিয়া, পীর মতিউর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর চন্দ্র দাস,সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সিতেশ তালুকদার, সাজ্জাদুল ইসলাম নাহিদ প্রমুখ।
কর্মসূচি সম্পর্কে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে জাতির পিতার শরীরের রক্ত ঝড়েছে। তাঁর ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। কিন্তু রক্তদান কর্মসূচিতে নিজেদের শরীরের রক্ত দিয়ে অন্যকোনো অসুস্থ মানুষকে তো বাঁচাতে পারব। তাই আমরা এমন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এই শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।'
