নাটোরে ইপিজেডের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১:৩৮

নাটোরের বড়াইগ্রামের শিন্দা এলাকায় শুক্রবার (৪ আগস্ট) রাতে ইপিজেডের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত প্রিয়া খাতুন (২২) উপজেলার মেরিগাছা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে।

নিহত প্রিয়া খাতুনের এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর ইপিজেডের কাজ শেষে প্রিয়া খাতুন বাসে কয়েন বাজারে নামেন। এরপর সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যান ওই নারী বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মশিন্দা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে চলে যায়। পরে ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ওসি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানা যায়নি। সিআইটি ও পিবিআই কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/আরএজে