নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৩:১৩

খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা। গতকাল শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে এক প্রতিবাদ সভা করেন তারা। সভা শেষে একটি মিছিল বের করা হয়। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

বরিশাল সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। বক্তারা অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার জন্য দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারন সম্পাদক শানু বেগম, ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলেকান্দা কলেজ ছাত্র ফ্রন্ট সংগঠক লিমা, আলেকান্দা কলেজ ছাত্র ফ্রন্ট সংগঠক ফারজানা, মহানগর কাউন্সিল প্রস্তুতি কিমিটি সদস্য সচিব সুজন সিকদার,বাসদ সংগঠক কমরেড মঞ্জু, বাসদ জেলা সদস্য দুলাল মল্লিক, শন্তু মিত্রসহ প্রমুখ।

ইত্তেফাক/এসএস