আমি বিসিএস ক্যাডার নই, যে অন্য কোনো চাকরি করবো: সাইফউদ্দিন 

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:৪৮

ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করে চলছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের চোটের চিকিৎসার জন্য আজ কাতারের উদ্দেশে রওনা দিচ্ছেন এই ক্রিকেটার। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাল না ছাড়ার কথা জানিয়েছেন এই পেস অলরাউন্ডার।

সাইফউদ্দিন বলেন, 'এটা (ক্রিকেট) আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করবো (হাসি)। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সবসময় করব।'

দলের বর্তমান পারফর্মম্যান্সে খুশি সাইফউদ্দিন। তিনি বলেন, 'মাশাআল্লাহ্‌। আমরা শেষ দুইটা টি-টোয়েন্টি সিরিজ খুব ভালো খেলেছি। আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে আমরা হারিয়েছি। খুব ভালো ফ্লোতে ছিলাম। হয়তোবা আফগানিস্তানের সঙ্গে সিরিজ হেরেছি। তারপরও আমি মনে করি, আমাদের দল সেরা ছন্দে আছে। আলহামদুলিল্লাহ্‌।' 

ইত্তেফাক/জেডএইচ