রঙ্গরস

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

দীর্ঘদিনের বন্ধু জন এবং বুল। বুলের পত্নীভাগ্য ভালো নয়। পর-পর তিনটে বউ মারা গেল তার। প্রতিবারই জন শবযাত্রায় বুলের সঙ্গী হয়।

বুল চতুর্থবার বিয়ে করল। দুর্ভাগ্য বুলের কিছুদিন পরেই চর্তুথ পত্নীও মারা গেল। কিন্তু এবার জন শবযাত্রায় গেল না। জনের বউ বলল, কী ব্যাপার, তুমি শবযাত্রার আমন্ত্রণে গেলে না যে?

জন বলল, বার-বার নিমন্ত্রণ গ্রহণ করতে লজ্জা করে। আমি আজ পর্যন্ত একবারও বুলকে শবযাত্রার নিমন্ত্রণ করতে পারলাম না। তুমিই বল, এতে লজ্জা হয় না?