প্রাথমিক শিক্ষা সমাপনী ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:২৪

Kinds of Parts of Speech

ইংরেজি

ঁঁঁঁঁজ্যাকি প্রামান্ডো পেরেরা, , সহকারি শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

গতকালের পর

৬. Preposition :The cat is in the room. (বিড়ালটি রুমের মধ্যে।)

Look at me. (আমার দিকে তাকাও।)

in —অর্থ মধ্যে, at —অর্থ দিকে। in, at —এ ধরনের word গুলো বাক্যের মধ্যে কোনো Noun বা Pronoun —এর আগে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।

তার মানে, Preposition এর সংজ্ঞা হলো—

যে word কোনো Noun বা Pronoun —এর আগে বসে Sentence এর অর্থ প্রকাশে সাহায্য করে তাকে Preoposition বলে।

উদাহরণ— in, to, on, at ইত্যাদি।

৭. Conjunction :Rahim and Karim are two brothers. (রহিম ও করিম দুই ভাই।)

Rumon or Sumon has come. (রুমন অথবা সুমন এসেছে।)

He is poor but honest. (তিনি গরীব কিন্তু সত্।)

and —অর্থ I, or —অর্থ অথবা, but —অর্থ কিন্তু। and, or, but —এ ধরনের word গুলো দুই বা ততোধিক word কে যুক্ত করে।

তার মানে, Conjunction এর সংজ্ঞা হলো—

যে word দুই বা ততোধিক word কে যুক্ত করে,

তাকে Conjunction বলে।

উদাহরণ— and, or, but ইত্যাদি।

৮. Interjection : Hurrah! We have won the game. (হুররা! আমরা খেলায় জিতেছি।)

Alas! Rasel had died. (হায়! রাসেল মারা গেছে।)

Hurrah —অর্থ কী মজা, Alas —অর্থ হায়। Hurrah, Alas —এই word গুলো দিয়ে মনের আনন্দ-দুঃখ প্রকাশ পাচ্ছে।

তার মানে, Interjection এর সংজ্ঞা হলো—

যে word মনের দুঃখ, আনন্দ, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে, তাকে Interjection বলে।

 

 

 

 

 

বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি ধাপ রয়েছে?

বিজ্ঞান

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

আমাদের জীবনে প্রযুক্তি

 

১. বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহারের জন্য কী উদ্ভাবন করা হয়েছে?

উ: প্রযুক্তি।

২. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে তাকে কী বলে?

উ: বিজ্ঞান।

৩. প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা কী অনুসরণ করেন?

উ: বৈজ্ঞানিক পদ্ধতি।

৪. বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি ধাপ রয়েছে?

উ: ৬টি।

৫. আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে কী বলে?

উ: প্রযুক্তি।

৬. কী মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে?

উ: প্রযুক্তি।

৭. কাদের উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

উ: বিজ্ঞান ও প্রযুক্তি।

৮. জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ কী উদ্ভাবন করেছে?

উ: প্রযুক্তি।

৯. কোন সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে?

উ: শিল্পবিপ্লবের।

১০. বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?

উ: বাষ্পীয় ইঞ্জিন।

১১. কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে কী ব্যবহার করা হতো?

উ: বাষ্পীয় ইঞ্জিন।

১২. বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ কী ব্যবহার করে থাকে?

উ: বৈজ্ঞানিক জ্ঞান।

১৩. বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও কী ব্যবহার করে থাকেন?

উ: প্রযুক্তি।

১৪. খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?

উ: অণুবীক্ষণ যন্ত্র।

১৫.খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরণের কী উদ্ভাবন করেছে?

উ: কৃষি প্রযুক্তি।

১৬. বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসলে কী ব্যবহার করা হয়?

উ: রাসায়নিক সার এবং কীটনাশক।

১৭. কী ফসলের ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উত্পাদনে ভূমিকা রাখছে?

উ: রাসায়নিক পদার্থ।

১৮. মানুষের কল্যাণে নতুন কিছু উত্পাদনে জীবের ব্যবহারকে কী বলে?

উ:জৈব প্রযুক্তি।

১৯. কিসের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে?

উ: জৈবপ্রযুক্তি।

২০. কোনটি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে?

উ: প্রযুক্তি।

২১. বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদনের ফলে কী দূষিত হচ্ছে?

উ: বায়ু।

২২. কী দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে?

উ: বায়ু দূষণ।

২৩. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কী?

উ: যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার।

২৪. অনেক সময় প্রযুক্তির ব্যবহার কিসে পরিণত হয়?

উ: নেশায়।

২৫. নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে কী বাধা সৃষ্টি করে?

উ: প্রযুক্তি।

২৬. এক নাগাড়ে এক ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা কিসের জন্য ক্ষতিকর?

উ: স্বাস্থ্যের।