শর্তসাপেক্ষে আমেরিকায় যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:৪৫

আর্থিক জালিয়াতির মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ জড়িয়েছেন। বার বার তাকে সে কারণে কোর্টের দারস্থ হতে হয়। এতদিন ভারতের বাহিরে যাওয়া নিষিদ্ধ ছিলো। তবে এবার তাকে শর্তসাপেক্ষে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিলো দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। জ্যাকুলিন তার কোম্পানি শো ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য আমেরিকায় যাবেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা যাওয়ার  ছাড়পত্র পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তবে পুরোটাই শর্তসাপেক্ষে। দিল্লি কোর্টের তরফে একাধিক শর্ত চাপানো হয়েছে জ্যাকলিনের উপর।

একই সঙ্গে দিল্লি কোর্ট তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেও, তা কিন্তু একাধিক শর্ত দেয়া হয়েছে। জানানো হয়েছে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টকে তাকে তার আমেরিকা ভ্রমণের সমস্ত বৃত্তান্ত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকুলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।

অভিনেত্রী ১০-২০ আগস্ট সেখানে এই প্রচারের কাজের জন্য যাবেন। তাই তিনি কোর্টের কাছে আবেদন করেন যেন সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাকে। সেই অনুমতি মঞ্জুর করলে একই সঙ্গে এদিন দিল্লি কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকান এম্ব্যাসি আবেদনকারীর কেসটা বিচার বিবেচনা করে দেখবে। কোর্ট এই বিষয়ে কিছুই করবে না। আমেরিকার এই কোম্পানি এবার বিচার করবে যে এই ধরনের প্রচারমূলক কাজ করার জন্য সেখানে জ্যাকুলিনকে যেতে হবে নাকি সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্ভব। 

 

ইত্তেফাক/পিএস