স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিকাব’

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৩০

 

সাইবার ক্রাইম নিয়ে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিকাব’ নির্মাণ করলেন নাট্যনির্মাতা হোসাইন মোহাম্মদ বেলাল। এতে অভিনয় করেছেন তাইয়াবা তাহসীন, আশরাফুল আশিস, স্বপ্নীল প্রমুখ। গল্পে দেখা যাবে, মেয়েদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে কৌশলে তাদের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে মোদাচ্ছের। আর তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়াই তার কাজ। তার কারণে অনেক মেয়ে আত্মহত্যা করে। অনেকে অর্থের জোগান দিতে না পারায় সমাজের চোখে হয় নিকৃষ্ট। মোদাচ্ছেরের নিকৃষ্ট কর্মের শিকার হয়ে অনেকেই এখন নিকাবে নিজেকে লুকানো ছাড়া ঘর থেকে বের হতে পারে না। প্রতিশোধ নিতে মোদাচ্ছেরের কাছে আসে সিমিন। ভালোবাসার সম্পর্কে জড়ায় নিজেকে। মোদাচ্ছেরের হাতে ধরা দেয় নিজ থেকেই। কিন্তু তারপর? কিভাবে প্রতিশোধ নেবে সিমিন। সিমিন কি পারে সমাজের কাছে মোদাচ্ছেরের আসল রূপ তুলে ধরতে। মোদাচ্ছেরের আলাভোলা চেহারার আড়ালে কী লুকিয়ে আছে, তা কি উন্মোচিত করতে পারে সিমিন? নাকি মোদাচ্ছেররা সবসময় ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাবে? এমনই এক কাহিনি নিয়ে এগিয়ে যায় গল্প।