মানবেন্দ্র চক্রবর্ত্তী
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার উপজেলা পরিষদ চত্ত্বরে সন্ধ্যার পর আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মমতাজ বেগম, এমপি, রবি চৌধুরী, লুইপা ও শারমিন সঙ্গীত পরিবেশন করে হাজারো দর্শককে মুগ্ধ করে তোলেন। স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গিবাদ দমন করেছেন। শেখ হাসিনা এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন। তাঁর স্বপ্ন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে মধ্যম আয়ের দেশ বানিয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে এদেশকে এগিয়ে নিতে হবে। মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সিংগাইর থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, ফকির মওলা দরবার শরীফের পীর আওয়ামীলীগ নেতা আবু নঈম মো. বাশার, পৌর আ.লীগের সভাপতি আব্দুস সালাম খান, সাবেক পৌর মেয়র মীর মো. শাহাজাহান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
