রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাকিব হোসেন (৯) ও সাদ্দাম হোসেনের ছেলে সিয়াম হোসেন (৮)। তারা সর্ম্পকে চাচা তো ভাই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে দু’জন খেলার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির ১০০ গজ দূরে লিটন প্রামানিকের পুকুরে রাকিব ও সিয়ামর ভাসতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, শান্তিপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
