দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’ প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্য্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে। ইয়াশারান কোম্পানিতে চাকরি পায় মুস্তফা। কিন্তু তাঁর আসল লক্ষ্য কেরিম আর ফাতমাগুলের ক্ষতি করা। আসু নামের একটি মেয়ে আসবে মুস্তফার জীবনে। এদিকে অপরাধবোধে জর্জরিত বুরাল কেরিমকে জানায়, সে নির্দোষ। কিন্তু ফাতমাগুল কী এ কথা বিশ্বাস করবে? বুরাল প্রায়শ্চিত্ত করতে চায়, আইনের হাতে নিজেকে তুলে দিতে চায়। এবার কী হবে? গ্রেফতার হয় ৪ বন্ধু। বুরাল কী পুলিশের কাছে স্বীকারোক্তি দেবে? হবু জামাই সেলিমের অপরাধ কী ক্ষমা করতে পারবে সাংসদ তুরানার? অন্যদিকে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেরিম। ভিসা অফিসে কেরিমের সামনে মুস্তফা! কী করবে মুস্তফা? আর ফাতমাগুলকে ফেলে বিদেশে পাড়ি জমাতে পারবে কী কেরিম? এ সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।
