রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করা হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এ প্রতিবেদন পেশ করা হয়।
কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সীমা জামান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এ সময় উপস্থিত ছিলেন।
