চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:১১

চট্টগ্রামের লোহাগড়ায় বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মৃত জুনায়েদুল ইসলাম জারিফ (১৮) আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে ও চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অতিবৃষ্টির কারণে নিজ বাড়ি থেকে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবার সময় আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকায় বন্যার পানির স্রোতে ভেসে যায় জারিফ। রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুরের দিকে তার লাশ পাওয়া যায়।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধারের খবর পেয়েছি। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নওেয়া হবে।

ইত্তেফাক/আরএজে