সোনারগাঁও থানায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আদালতে আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
আদালতে মামুনুল হকের উপস্থিততে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মঙ্গলবার (৮ আগস্ট) এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
এ সময় সাক্ষী দেন রয়্যাল রিসোর্টের পাবলিক রিলেশন কর্মকর্তা মো. জাকির হোসেন ও সাংবাদিক নূর নবী জনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলায় ৪০ জনের মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২
২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তার সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতাকর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা করেন।
