বেসিক ব্যাংকের নতুন এমডি

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:২৪

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন এমডি হিসেবে নিয়োগ পাচ্ছেন মো. রফিকুল আলম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ব্যবস্থাপনা পরিচালক পদে মো. রফিকুল আলমকে নিয়োগের বিষয়ে মনোনীত করা হয়। এর আগে এমডি নিয়োগসংক্রান্ত সার্চ কমিটি তিনজনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠান। সেখান থেকে রফিকুল আলমকে মনোনয়ন দেয় মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংক অনাপত্তি দিলে আগামী সপ্তাহেই নতুন এমডি নিয়োগ হতে পারেন। —প্রেস বিজ্ঞপ্তি