আপনার রাশিফল

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৫

মুহম্মদ আনিসুল হক

২৭ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৩ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ছোট ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধিনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।