এশিয়া কাপের দল ঘোষণা আগামীকাল 

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫:২৯

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ১২ আগস্ট আসন্ন এই আসরের জন্য স্কোয়াড দেওয়ার শেষ সময় বেধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ দিনেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতিমধ্যে এশিয়া কাপের জন্য দল চূড়ান্ত করা হয়েছে। ১৭ সদস্যের দল ঘোষণা করবে নির্বাচকরা। শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দল ঘোষণা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

 

ইত্তেফাক/জেডএইচ