শিবচরে রোগী পেলো ডায়াবেটিক ও চক্ষু রোগের চিকিৎসা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫:৪০

মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৩শ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস ও চক্ষু  চিকিৎসা পেয়েছেন। শনিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পেইন উদ্বোধন করেন শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী।

তিনি বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সহযোগিতায় আমরা সারা শিবচরে ডায়াবেটিকস রোগী শনাক্তের কাজ করছি। এছাড়া চোখের সমস্যা নিয়ে যারা আসছেন তাদেরও সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে  আমরা গ্রাম্য চিকিৎসকদের ফ্রি গ্লুকোমিটার বিতরণ করছি। যাতে তারা সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিক শনাক্ত করতে পারে।

এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার ১০ ইউনিয়নে ছয়টি ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলো।

ইত্তেফাক/আরএজে