স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ও আবাহনীর এএফসি কাপে খেলার কারণে ১০ দিন বন্ধ থাকার পর আজ আবার মাঠে গড়াবে প্রিমিয়ার ফুটবল লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে এবং ময়মনসিংহে বিকাল ৪টায় আরামবাগ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।
