কোয়ার্টার ফাইনাল শুরু আজ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৫৩

নারী বিশ্বকাপ

ইতালি গত মঙ্গলবার চীনকে ২-০ গোলে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হয়েছে। ডাচরা একই দিনে ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারায়।

নারীদের বিশ্বকাপে ১৯৯১ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠলো ইতালি। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে উঠে আসে ইতালির মেয়েরা। ফ্রান্সে অনুষ্ঠানরত মেয়েদের এই বিশ্বকাপে আজ বৃহস্পতিবার নরওয়ে ও ইংল্যান্ডের খেলা দিয়ে শুরু হবে সেমিফাইনালের লড়াই। এরপর একে একে ফ্রান্স-যুক্তরাষ্ট্র, ইতালি-নেদারল্যান্ডস ও জার্মানি-সুইডেন শেষ আটে মুখোমুখি হবে। এবারের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ আটে উঠতে ব্যর্থ হয়।