আসামিসহ র‍্যাবের গা‌ড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফ‌লের দোকা‌নে

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:৩০

কিশোরগঞ্জে আসা‌মি আটক ক‌রে ক‌্যা‌ম্পে ফেরার প‌থে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের এক‌টি গাড়ি ফ‌লের দোকা‌নে ঢু‌কে প‌ড়ে। এতে র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চার র‍্যাব সদস্য হলেন র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পে কর্মরত রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। আহত দুই আসামির নাম জানা যায়‌নি।

র‌্যাব‌ জানায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে আটক মাদক মামলার দুই আসামিকে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ক‌্যা‌ম্পে আনা হ‌চ্ছি‌ল। মঙ্গলবার ভোর সা‌ড়ে ৪টার দি‌কে কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপটি শাটার ভেঙে এক‌টি ফলের আড়তের ঢু‌কে প‌ড়ে। এতে গা‌ড়ি‌টি দুম‌ড়ে-মুচড়ে যায়। আহত হন র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি।

র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, দুর্ঘটনায় পিকআপে থাকা সবাই আহত হ‌য়ে‌ছেন। তা‌দের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/এসজেড/এবি