বরিশালের বাকেরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পৌর অডিটোরিয়াম ও বাকেরগঞ্জ সরকারি কলেজ চত্বরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের সঙ্গে এ শোক দিবস পালন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী শোক দিবসের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, কোরআন খতম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতো শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইন্জিনিয়ার মহিউদ্দিন ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা জাসদ সভাপতি এনায়েত হোসেন খান সানা ও সাধারণ সম্পাদক অধ্যপক এ এইচ এম শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, বাকেরগঞ্জে থানার ওসি মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন ও অমল দাশ শিবু উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানরা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষ।
