সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার’—স্লোগানে সুনামগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-৯-এর লে. কমান্ডার ফয়সাল আহমদ, সিভিল সার্জন আশুতোষ দাশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজিদুল হাসান প্রমুখ —ইত্তেফাক
